বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নোয়াখালীতে মৎস্য চাষিদের মাঝে ৬ লাখ মাছের পোনা বিতরণ
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, হাতিয়া’সহ জেলার ৮টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬১৪ জন মৎস্য চাষির মাঝে ৬ লাখ ১৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ২৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ ব্র্যাক জেলা কার্যালয়ে এই মাছের পোনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।

এসময় ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, ব্র্যাক রিজিওনাল ম্যানেজার মো. আলী বোরহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সুজন মিয়া, শাখা ব্যবস্থাপক মো. আজিজ উল্লাহসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, ‘বিগত সময়ে নোয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি, কৃষক, দরিদ্র মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় ৬১৪ জন মৎস্য চাষির পাশাপাশি ২৬ হাজার ৩৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ, ১ হাজার ৫০০ কেজি ‘মুক্তি-১’ (হাইব্রিড) আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া, নোয়াখালী জেলায় এরই মধ্যে মসলা জাতীয় ফসল চুইঝাল-এর চারাও বিতরণ করা হয়েছে। আগামী দিনেও সব ধরনের দুর্যোগে ব্র্যাক দুর্গত মানুষের পাশে থাকবে।’

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান বলেন, ‘গত বন্যায় সরকারের পাশাপাশি ব্র্যাকও দুর্গত মানুষের সেবায় কাজ করেছে। পানিবন্দি মানুষের জন্য খাবারের ব্যবস্থা, ওষুধ ও বিশুদ্ধ পানি সরবরাহসহ গবাদি পশুর খাদ্য সহায়তা প্রদান করে ব্র্যাক প্রান্তিক জনপদের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তাই আমরা সরকারের পক্ষ থেকে সব সময় ব্র্যাকের এসব সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে যাব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মৎস্য চাষি   নোয়াখালী   মাছের পোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close