বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ভয়াবহ হুমকি, সমন্বিত পদক্ষেপের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম

বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও ভুল ব্যবহারের কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। নবজাতক থেকে শুরু করে সব বয়সী রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য ভয়াবহ সংকেত বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মহাখালীর আইসিডিডিআর,বি-তে আয়োজিত ‘বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা: আর্চ গবেষণার ফলাফল’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহার, হাসপাতালের সংক্রমণ এবং জনসচেতনতার ঘাটতি একত্রে পরিস্থিতি জটিল করছে। তারা অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ, কঠোর নীতি বাস্তবায়ন এবং জনগণকে সচেতন করার উপর জোর দেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘আমি এ গবেষণার ফলাফলগুলোকে অত্যন্ত উদ্বেগজনক এবং একই সঙ্গে মূল্যবান হিসেবে দেখছি। এগুলো আমাদের কৌশল ও ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও সূক্ষ্মভাবে সাজাতে সাহায্য করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি নিয়ন্ত্রণে আনার মতোই অ্যান্টিবায়োটিক বিক্রিতেও কঠোর নীতি প্রণয়ন জরুরি। তার মতে, এটি একটি বহু-খাতীয় সমস্যা যার সমাধান সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাভিত্তিক পদক্ষেপ ছাড়া সম্ভব নয়।’

ইউএস সিডিসির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ব্রায়ান হুইলার বলেন, ‘অ্যান্টিবায়োটিক প্রতিরোধ একটি বৈশ্বিক সংকট এবং এর সমাধান বহুমাত্রিক। তিনি সতর্ক করেন, প্রতিটি সমাধানেরই একটি খরচ আছে, যা এটিকে কেবল বৈজ্ঞানিক নয়, স্বাস্থ্য অর্থনীতি ও নীতির বিষয়েও রূপ দিয়েছে।’

এছাড়া আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. শেখ সায়িদুল হক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. শিব্বির আহমেদ ওসমানীও বক্তব্য রাখেন।

তারা বলেন, হাসপাতাল-সংক্রমণ নিয়ন্ত্রণ, নজরদারি শক্তিশালীকরণ এবং যুক্তিসংগত অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সেমিনারে সরকারি কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অ্যান্টিবায়োটিক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close