প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:০৬ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তাপস উদাসী (২৫) নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক শ্যামগ্রামের মৃত শান্তিরঞ্জন উদাসীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাপস কীটনাশক হিসেবে পরিচিত 'কেরির বড়ি' খেয়ে ফেলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা।
সেখান থেকে চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম