বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহানবীকে (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে মাজার ও বাড়িঘর ভাঙচুর
হোমনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবীকে (সাঃ) নিয়ে কটুক্তি ও ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে কটুক্তিকারী মহসিনের বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আছাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহের মাজার ও তার পরিবারের বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
 
জানা যায়, কফিলউদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে মহসিন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এরপরই মুসলিম জনতা ফুঁসে উঠলে হোমনা থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

এরপর বৃহস্পতিবার স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, ‘মহানবী (সাঃ) কে কটুক্তিকারী মহসিনকে তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়াও যারা আজকে ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন আর কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মহানবী (সাঃ)   কটুক্তি   প্রতিবাদ   মাজার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close