সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম

নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফংয়ে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

তিনি বলেন, ‘সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১-এর সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে, যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে।’

সংস্কার নিয়ে শফিকুল আলম জানান, প্রথম দফায় সর্বমোট ১২১টি সংস্কার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়। এরমধ্যে পর্যায়ক্রমে অতি গুরুত্বপূর্ণ ৭৭টি সংস্কার চিহ্নিত করে বাস্তবায়ন চলছে।

প্রেস সচিব আরও জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত একটি আইনি সংশোধনীরও অনুমোদন দিয়েছে সরকার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   প্রেস সচিব   প্রধান উপদেষ্টা   শফিকুল আলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close