বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিএস পরীক্ষার্থীদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ৪৭ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একাধিক বাস ময়মনসিংহ টাউনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরীক্ষা শেষে ক্যাম্পাসে ফিরে আসবে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী জানান, বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ক্যাম্পাস থেকে একাধিক বাস পর্যায়ক্রমে ময়মনসিংহ টাউনহলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা প্রয়োজন অনুসারে পথিমধ্যে যেকোনো স্থান থেকে বাসে উঠতে পারবেন। পরীক্ষা শেষে একইভাবে বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরবে। ওইদিন শুক্রবার হওয়াতে জুমার নামাজের সময় নিকটস্থ মসজিদের কাছে বাসগুলো থামবে এবং নামাজ শেষে পুনরায় যাত্রা শুরু করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এর আগেও প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রয়োজনে বাস সেবা দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   বিসিএস   বাস সার্ভিস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close