প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম

কাহারোল উপজেলায় তিনটি ইউনিয়নের ১১০টি দরিদ্র পরিবারের মাঝে উন্নত জাতের সোনালী মুরগি বিতরণ করা হয়েছে। ৩ নং মুকুন্দপুর, ৪ নং তারগাঁও এবং ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের প্রতিটি পরিবারের কাছে চারটি করে সোনালী মুরগি পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পাইকপাড়া মাধ্যমিক স্কুল মাঠে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহারোল উপজেলা ভেটেরিনারি নারী সার্জন ডা. মো. আসাদুর জামান শুভ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এস অ্যান্ড সিপি অফিসার মার্টিন সিংহ, সিস্টেম অফিসার কচি প্রস্ততি হালদার, প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর সহ স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার ও উপকার ভোগী পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে লাভলী লাকি বিশ্বাস বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে উপকার ভোগী পরিবারগুলো ডিম ও মাংস বিক্রয় করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবে। এছাড়া আমরা তাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সহায়তা প্রদান করছি।’
প্রধান অতিথি ডা. মো. আসাদুর জামান শুভ বলেন, ‘উন্নত জাতের সোনালী মুরগির বিতরণ কেবল দরিদ্র পরিবারের পুষ্টি বৃদ্ধিতেই সহায়তা করবে না, এটি তাদের আয়ের নতুন পথ তৈরি করবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম