মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘ইসরায়েলি গণহত্যা’ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। 

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি গাজায় চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান এবং মানবিক ও আইনী অধিকার রক্ষার ভিত্তিতে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান।

তারেক রহমান বলেন, বিশ্বের শক্তিসমূহকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সকল উপায়ে তৎপর হয়ে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং অবরুদ্ধ গাজায় অবাধভাবে মানবিক সহায়তা পৌঁছে দিতে ব্যবস্থা নিতে হবে। এসব পদক্ষেপ দিতে এখনই সময় এসেছে।

তিনি আরো বলেন, গাজায় ইসরায়েলার কর্মকাণ্ড জাতিসংঘের ১৯৪৮ সালের ‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তি’ সংক্রান্ত কনভেনশনের সংজ্ঞার সঙ্গে মিলে যেতে পারে। বর্ণিত বিবৃতিতে তারেক রহমান জাতিসংঘের সাম্প্রতিক এক কমিশনের রিপোর্টের কথাও উদ্ধৃত করেন, যেখানে বলা হয়েছে গাজার মানবিক সংকট ও ব্যাপক প্রাণহানির জন্য ইসরায়েলি সরকারের দায় রয়েছে।

প্রচারণার আড়ালে লুকিয়ে যাওয়ার দিন শেষ উল্লেখ করে তারেক বলেন, কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। ইতিহাস আমাদের শিখিয়েছে, নৈতিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হয়। পথ কঠিন হলেও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। যখন ফিলিস্তিনিদের অস্তিত্বই হুমকির মুখে, তখন আমরা চুপ থাকতে পারি না।

তারেক রহমান বিশ্বের প্রান্তে থাকা বাংলাদেশিদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবং তাদের জাতীয় নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাপ দিতে আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রগুলোর হাতেই পরিবর্তন আনার ক্ষমতা আছে এবং এই মুহূর্তে বিশ্বনেতৃবৃন্দের দায়িত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close