মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নরেন্দ্র মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪২ AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭৫তম জন্মদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুভেচ্ছা ফোন পেয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে এই ফোনালাপ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি লেখেন, ‌ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে, জন্মদিন উপলক্ষে আপনার ফোন এবং উষ্ণ শুভেচ্ছার জন্য। ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ।'

মোদি আরও উল্লেখ করেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের প্রচেষ্টাকেও তিনি সমর্থন করেন।

মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদকালেও দুই নেতাকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে। “হাউডি মোদি” এবং “নমস্তে ট্রাম্প” অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ সেই সম্পর্কের দৃশ্যমান উদাহরণ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নরেন্দ্র মোদি   ট্রাম্প   ভারত   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close