বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লাল সবুজের প্রতিনিধিরা। এখন নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে ওঠার স্বপ্ন পূরণে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে টাইগাররা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানদের হারিয়ে দিলেই রানার্সআপ হয়ে শেষ চারে সুযোগ পাবে বাংলাদেশ। অন্যথায় শ্রীলঙ্কা বড় ব্যবধানে না হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে।

শ্রীলঙ্কা হারলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রত্যেকের সমান ৪ পয়েন্ট হবে। এক্ষেত্রে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় ৭০ রান অথবা ৫০ বল হাতে রেখে জয় পায়, তাহলে কপাল পুড়বে শ্রীলঙ্কার। দলটির রানরেট বাংলাদেশের নিচে চলে যাবে। আর এমন সমীকরণে সুপার ফোরে ওঠবে বাংলাদেশ ও আফগানিস্তান। 

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ব্যবধান মোটামুটি কমিয়ে রাখতে পারলে বাংলাদেশের এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে।

এদিকে এমন জয়ের পর খুব একটা খুশি হয়নি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্যে বেশ সমালোচনা করছেন লিটনের দলের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close