শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ইমলাক আটক
যশোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ইমলাক সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা। তিনি মফজেল হত্যা মামলার আসামিও।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে। সন্ধ্যার পর তাকে কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি আবুল হাসনাত জানান, ইমলাক দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানের পর ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। নিজেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে প্রচার করে সেই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন তিনি।



আরও সংবাদ   বিষয়:  যশোর   অস্ত্র   চিহ্নিত   সন্ত্রাসী   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close