প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৫ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ওই এলাকার সেহাগ মিয়ার ছোট মেয়ে নাবিলা (২) এবং আবদুল জলিলের একমাত্র পুত্র জারিফ (২)। তারা পরস্পরের আপন চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতদের ছোট কাকা আবু সাঈদের পেছনে পেছনে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দাদা মুসলেম উদ্দিন নাতি-নাতনিদের খোঁজাখুঁজির একপর্যায় বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকের ছায়ায় নেমে এসেছে।
দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবরটি আমাদের সরাসরি জানা ছিল না। পরে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি।
স্বদেশ প্রতিদিন/এনআর