প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪০ AM আপডেট: ১৬.০৯.২০২৫ ১:৪৭ এএম

নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়ার দোকানে এ অভিযান চলে, বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা। সেই সঙ্গে ১৫০ খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়।
এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া।
আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নেওয়া হয়েছে।