সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ভালুকায় সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত একাধিক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৯ AM
ভালুকায় সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত একাধিক

ভালুকায় সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত একাধিক

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছোটন দে (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকওয়া পরিবহনের একটি মিনিবাস বিদ্যুতের একটি টলি গাড়িকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামের সচিন্দ্র চন্দ্র দে'র ছেলে ছোটন দে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার এসআই আবুল কালাম বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভালুকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close