বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মব সংস্কৃতির বিলোপে সচেতনতার আহ্বান কুবি প্রক্টরিয়াল বডির
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:২২ AM
কুবি

কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন দ্বিতীয় সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ৫ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এতে ৫ নম্বর নির্দেশনায় মব সংস্কৃতির বিলোপে শিক্ষার্থীদের প্রতি সচেতনতার আহ্বান করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও ছয়জন সহকারী প্রক্টরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুসারে, কনভোকেশন উপলক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকেল পাঁচটার পরে বহিরাগত লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটলে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাকেসহ সংশ্লিষ্টকে শোকজ প্রদান ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্বিতীয় নির্দেশনায়, বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপানোর প্রয়াসকে ষড়যন্ত্র বিবেচনা করা হবে এবং তা খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ মিললে প্রয়োজনীয় শান্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

তৃতীয় নির্দেশনায়, প্রভোস্ট কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পনের দিন অতিবাহিত হওয়ার পর কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত যেকোনো শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান না করার বিষয়ে হল-প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করেছে প্রক্টরিয়াল বডি।

চতুর্থ নির্দেশনায় বলা হয়, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, সেহেতু যে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালনা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চম নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে গভীর রাতে কিংবা দাপ্তরিক সময়ের বাইরের বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃতীয় পক্ষের ইন্ধনে মব বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। এমতাবস্থায় প্রক্টরিয়াল বডি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে যে, শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে তারা যেন হল ও বিভাগে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার অনুসরণ করে প্রশাসনকে সহায়তা করে এবং মব সংস্কৃতির বিলোপে সচেতন থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, সম্প্রতি গভীর রাতে এবং দাপ্তরিক সময়ের বাইরে কিছু অঘটনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে এবং প্রশাসনকে সহায়তা করে। একই সঙ্গে মব সংস্কৃতির বিলোপে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close