বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের অভিযান
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ AM
জেলা প্রশাসনের অভিযান

জেলা প্রশাসনের অভিযান

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় কালিগঙ্গা নদীতে অবৈধ ড্রেজিং ও ভাঙন ঝুঁকি নিয়ে “ঘিওরে ড্রেজিংয়ে ভাঙন আতঙ্ক, ঝুঁকিতে তরা সেতু” শিরোনামে স্বদেশ প্রতিদিন-এ প্রতিবেদন প্রকাশের পর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তরা ব্রিজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ তথ্য রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির। তিনি বলেন, আইন ভঙ্গ করে সীমানার বাইরে ড্রেজিং করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত সীমানার বাইরে আর বালু উত্তোলন করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে তিনি ইজারাদারকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দ্বারা সীমানা পুনর্নির্ধারণ করে নিতে এবং নিয়ম মেনে কার্যক্রম চালানোর নির্দেশ দেন।

এর আগে, প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘিওরের তরা ‘ক’ বালুমহালে নিয়ম অমান্য করে সেতুর একশ থেকে দেড়শ গজ দূরে আটটি ড্রেজার বসিয়ে দিনরাত বালু তোলা হচ্ছে। এতে পাঁচটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে এবং হুমকিতে রয়েছে তরা সেতু, রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ, একটি মন্দিরসহ শতাধিক স্থাপনা।

ড্রেজিং বন্ধের দাবি জানালেও ইজারাদার তা আমলে নিচ্ছেন না। বরং ভয়ভীতি দেখিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close