বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিয়ামতের দিন ধন-সম্পদের মোহে আসক্ত ব্যক্তির পরিণতি
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানুষ যখন দুনিয়া ও ধন-সম্পদের মোহে পড়ে যায়, তখন আল্লাহ, পরকাল এবং চিরস্থায়ী জান্নাতের সুখের কথা সহজেই ভুলে যায়। দুনিয়ার চাকচিক্যই হয়ে ওঠে তাদের জীবনের মূল লক্ষ্য। এ ধরনের মানুষকেই বলা হয় দুনিয়াদার।

প্রিয়নবী (সা.) দুনিয়ার মোহ সম্পর্কে সতর্ক করে বলেছেন, অর্থের গোলাম ধ্বংস হোক, ধ্বংস হোক সম্পদের গোলাম, ধ্বংস হোক পোশাকের গোলাম… (বুখারি)

দুনিয়াদারি ও ধন-সম্পদের আসক্ত ব্যক্তির পরিণতি কোনোভাবেই ভালো নয়। পরকালে তাদের চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে ভেড়ার বাচ্চার মতো অসহায় অবস্থায় আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তায়ালা তাকে বলবেন, আমি কি তোমাকে জীবন, স্বাস্থ্য, সুখ, চাকর-বাকর, ধন-দৌলত ও নানা নিয়ামত দিইনি? তুমি এ সব নিয়ামতের বিনিময়ে কী আমল করে এসেছ?”

তখন মানুষ বলবে, হে রব, আমি সব সঞ্চয় করেছি, তা বৃদ্ধি করেছি এবং যা ছিল তার চেয়েও বেশি রেখে এসেছি। আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি সবকিছু আপনার কাছে নিয়ে আসব।

আল্লাহ তায়ালা তখন বলবেন, আগে কী নিয়ে এসেছ, তা দেখাও। কিন্তু যখন দেখা যাবে সে কোনো নেক আমল পাঠায়নি, তখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। (তিরমিজি, হাদিস : ২৪২৭)

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কিয়ামত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close