বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কৃষি ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এখন থেকে কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য ব্যাংক কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ নেবে না।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর ৫ মে জারি করা নোটিশ (সার্কুলার লেটার নং-০২) অনুযায়ী, কৃষি ও পল্লী ঋণের আওতাভুক্ত শস্য-ফসল খাতসহ অন্যান্য খাতে ২.৫০ লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ আবেদন বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণগ্রহীতা, সহ-ঋণগ্রহীতা ও জামিনদারের প্রস্তুতকৃত সিআইবি রিপোর্টের সার্ভিস চার্জ মওকুফ করা যাবে।

তবে কিছু ব্যাংক এখনও গ্রাহকের কাছ থেকে চার্জ আদায় করলেও বাংলাদেশ ব্যাংকে তা ফেরত নেওয়ার জন্য কম আবেদন করছে। ফলে অনেক ঋণগ্রহীতা চার্জ মওকুফের সুবিধা পাচ্ছেন না।

কৃষি ও পল্লী ঋণ নীতিমালার অনুচ্ছেদ নং ২.১.৬ অনুযায়ী, অগ্রাধিকার খাত হিসেবে স্বল্পসুদে ঋণ প্রাপ্তির নিশ্চয়তার জন্য ব্যাংকরা নির্ধারিত সুদ ব্যতীত অন্য কোনো চার্জ, প্রসেসিং বা মনিটরিং ফি নিতে পারবে না। তাই এখন থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহককে সিআইবি চার্জ থেকে অব্যাহতি দেয়া হবে।

এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কেন্দ্রীয় ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close