বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খেজুর কতটা উপকারী?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু ক্যালোরির ভয়ে পিছিয়ে যান? সেক্ষেত্রে খেজুর হতে পারে দারুণ সমাধান। প্রাকৃতিক মিষ্টি স্বাদের এই ফল শুধু জিহ্বার স্বাদ মেটায় না, শরীরকে জোগায় অসংখ্য পুষ্টি ও শক্তি। নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস আমাদের সুস্থতার পথে এগিয়ে নিতে পারে অনেকটা।

হজমে সহায়ক ফাইবার

মাত্র ৩.৫ আউন্স খেজুরে থাকে প্রায় ৭ গ্রাম ফাইবার। এটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের সুস্থ মাইক্রোবায়োম গঠনে ভূমিকা রাখে।

অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার

খেজুরে রয়েছে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো প্রদাহ কমায়, কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে।

প্রসব প্রক্রিয়ায় সহায়ক

বিভিন্ন গবেষণা বলছে, গর্ভাবস্থার শেষ দিকে খেজুর খেলে প্রসব বেদনা কমতে পারে। এটি সার্ভিক্স প্রসারণে সহায়তা করে, ফলে স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের সম্ভাবনা বাড়ে।

প্রাকৃতিক মিষ্টির বিকল্প

পরিশোধিত চিনির তুলনায় খেজুর অনেক স্বাস্থ্যকর। বেকিং, স্মুদি বা সিরাপ তৈরিতে প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করলে স্বাদের পাশাপাশি পুষ্টিও যোগ হবে।

মস্তিষ্কের যত্নে

খেজুরের ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কের প্রদাহ কমাতে কার্যকর। নিয়মিত খেলে এটি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে স্নায়বিক রোগ প্রতিরোধে সহায়তা করে।

শক্তির জোগানদার

গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ সমৃদ্ধ খেজুর দ্রুত ও দীর্ঘস্থায়ী শক্তি দেয়। বিশেষ করে ব্যায়ামের আগে প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে এটি অসাধারণ।

হাড়ের সুরক্ষায়

পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ক্যালসিয়ামের মতো খনিজ খেজুরকে হাড়ের জন্য উপকারী করে তোলে। এটি হাড়কে মজবুত রাখে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে

মিষ্টি স্বাদের হলেও খেজুরের গ্লাইসেমিক সূচক কম। ফাইবারের উপস্থিতি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না, ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও তুলনামূলক নিরাপদ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খেজুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close