সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
সুবর্ণচরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন হাতিয়ার শাহাদাত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় ২০২৫ সালের শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক প্রতিযোগিতায় সহকারী শিক্ষক ক্যাটাগরিতে সুবর্ণচরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শাহাদাত হোসাইন।

তিনি বর্তমানে কর্মরত আছেন সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর উপজেলা প্রশাসন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে সুবর্ণচর প্রাথমিক শিক্ষক সমিতি এক বিবৃতিতে শাহাদাত হোসাইনের এ অর্জনকে “শিক্ষাঙ্গনের গৌরব” বলে উল্লেখ করে।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, মুহাম্মদ শাহাদাত হোসাইনের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি গভীর আন্তরিকতা তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দিয়েছে। তাঁর এই অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা জানান, পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে আসছেন। তাঁর আন্তরিক পরিশ্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে এবং শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে।

শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন, শিক্ষাক্ষেত্রে শাহাদাত হোসাইনের এ অবদান অব্যাহত থাকবে এবং সুবর্ণচরের শিক্ষার মান উন্নয়নে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সুবর্ণচর   শ্রেষ্ঠ শিক্ষক   হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close