প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি
কুমিল্লার দেবিদ্বারে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে কলেজ মাঠে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা বিনিময়ে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
প্রভাষক মনিরুল ইসলামের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল মনির খান, আনিছুর রহমান, আবদুল হালিম, সোহেল মিয়া, কাজী মহিউদ্দিন, কাউছার আজাদ ভূইয়া ও সামিয়া সরকারসহ আরও অনেকে।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনে একাগ্রতা ও নিষ্ঠা বজায় রেখে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠতে হবে। শুধু নিজের জন্য নয়, দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখাই হবে শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব। নবীনবরণ ও ওরিয়েন্টেশন ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।
স্বদেশ প্রতিদিন/শাহো