বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারী সদরে আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, মালিক সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান কোকো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সভাপতি গোলাম রসুল মহব্বত বলেন, নীলফামারী শহর দিন দিন জনবহুল হচ্ছে। যানজট, দূষণ ও নিরাপত্তাহীনতা এড়াতে আধুনিক ট্রাক টার্মিনাল ও বিকল্প নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

সাধারণ সম্পাদক জামিয়ার রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাইপাস সড়ক চালু না করলে সাধারণ মানুষসহ শ্রমিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

তিনি বলেন, শ্রমিক-মালিকদের দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ইতোমধ্যে সম্ভাব্য বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন। ট্রাক টার্মিনালের জন্যও উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নীলফামারী শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্য এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   টার্মিনাল   বাইপাস   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close