প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) রোববার সকাল ৯টার দিকে ৬ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালে রাখা হয়।
রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ঢামেক হাসপাতালে থাকা ২ ছেলে নবজাতক এবং বেসরকারি হাসপাতালে থাকা ২ মেয়ে নবজাতক মারা যান। বর্তমানে ঢামেক হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে প্রত্যেকে এক একজন নবজাতক চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ