বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান বিক্ষোভ-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলাটি করেন। 

এর আগে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ডাক দেয়।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১১ সেপ্টেম্বর সকালে ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে কয়েকজন আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় সমবেত হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেন। তারা বড় বড় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ভীতি সৃষ্টি করে এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ বাঁধা দিলে তারা মারমুখি হয়ে ওঠে। পরে ধাওয়া করলে তারা সরে যায়।

এ মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে (৬০)। তাকে শনিবার গভীর রাতে নগরকান্দা থানার চাঁদহাট ইউনিয়ন এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে। মামলার ২ নম্বর আসামি হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া।

নিরাপত্তা নিশ্চিত করতে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন, র‌্যাব ও সেনা সদস্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম মাঠে রয়েছে।
 
সর্বশেষ রবিবার পর্যন্ত আর কোনো আন্দোলনকারীকে মহাসড়কে দেখা যায়নি। এবং বর্তমানে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   মহাসড়ক   অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close