শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা ও ছেলে গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ পিএম
অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ

অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ

সাতক্ষীরায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিম।
 
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।
 
এদিকে এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তারা পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, আনজুয়ারা নিজের বাড়িটিকে মাদকের ডেরায় পরিণত করেছিলেন। পরিবারের প্রতিটি সদস্য মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ছিল। বাধা দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারপিট করে হয়রানি করতো তারা।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, “আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যৌথবাহিনী   অভিযান   সাতক্ষীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close