বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অপারেশনের তিন মাস পর রোগীর পেট থেকে বের হলো গজ কাপড়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪১ AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের সাহেরা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর জীবন অপারেশনের পর থমকে গিয়েছিল। গত ২৫ মে আলমডাঙ্গার পপুলার মেডিক্যাল হাসপাতালে জরায়ুর টিউমার অপারেশন করা হয় তার। অপারেশনটি করেন ডা. হুসাইন ইমাম এমন অভিযোগ উঠেছে। তবে অপারেশন পরবর্তী সময়ে সাহেরা খাতুনের জীবন হয়ে ওঠে অত্যন্ত কষ্টদায়ক।

অপারেশন টেবিল থেকে নামার পরদিন থেকেই সাহেরার পেট ফুলে ওঠে, এবং খাবার মুখে তুলতে পারছিলেন না। তীব্র যন্ত্রণা এবং অসহ্য ব্যথায় তিনি তিন মাস ধরে ছটফট করতে থাকেন। চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটলেও কোনো সুরাহা মেলেনি।

অবশেষে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় তাকে ভর্তি করা হয় আলমডাঙ্গার ডক্টর কেয়ারস এন্ড স্পেশালিস্ট হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নতুন অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন থিয়েটারে গিয়ে চিকিৎসকরা চমকপ্রদ একটি ঘটনা খুঁজে পান সাহেরা খাতুনের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটি পুরো গজ কাপড় (মব)।

এ ঘটনায় চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. জিয়াউদ্দিন আহমেদ হাদী বলেন, “এটি একটি স্পষ্ট ‘ক্রস মেডিক্যাল নেগলিজেন্সী’ এবং আমরা এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

রোগী সাহেরা খাতুনের স্বামী মোশাররফ হোসেন এ নিয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিন মাস ধরে আমার স্ত্রী মৃত্যুর কষ্টে ছটফট করেছে। এই অবহেলা মেনে নেওয়া যায় না।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যদি চিকিৎসা প্রতিষ্ঠানে এমন অবহেলা ঘটে, তবে সাধারণ রোগীর জীবন সুরক্ষিত কি করে?

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  অপারেশন   রোগী   কাপড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close