শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নুরাল পাগলের দরবারে হামলা
ওসির পর এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অ‌ফিসার বদলি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ AM আপডেট: ১৫.০৯.২০২৫ ১:৪৬ PM

নুরাল পাগলের দরবারে হামলা ও ভাংচুরের ঘটনায়, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

গত ১৪ সেপ্টেম্বর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নাহিদুর রহমান আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান না করলে তাকে ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, “এটি আমাদের নিয়মিত বদলির অংশ। আমাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

উল্লেখ্য, সম্প্রতি গোয়ালন্দে ঘটে যাওয়া নুরাল পাগলের দরবারে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে ইউএনও নাহিদুর রহমানের বদলি করা হয়েছে। একই ঘটনায় গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই একই আদেশে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে, যার ফলে শতাধিক ব্যক্তি আহত হয় এবং নুরাল পাগলার এক ভক্ত রাসেল মোল্লা নিহত হন। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপরও হামলা চালিয়ে দুটি পুলিশ গাড়ি ভাঙচুর করে। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন।

পরে হামলাকারীরা নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩,৫০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর রাতে ৩,৫০০ থেকে ৪,০০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ওসি   গোয়ালন্দ   উপজেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close