বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবচরে যুবককে কুপিয়ে হত্যা করে পালাল দুর্বৃত্তরা
মাদারীপুর (শিবচর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৭ AM

মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর বাজারে রাকিব মাদবর (২৩) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ব্যস্ততম শিবচর বাজারের ইউসিবি ব্যাংকের সামনে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত রাকিব মাদবর শিবচর উপজেলার চরশ্যামাইল মাদবর কান্দি গ্রামের বাসিন্দা নাসির মাদবরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাকিব বাজারের প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় দুর্বৃত্তরা তাকে বাধা দিয়ে টেনে নামিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, চলতি বছরের ৬ মে, একই গ্রামের কালাম সরদারের বাড়িতে রাকিবের আত্মীয়-স্বজনরা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় আবুল কালামের ছেলে ইবনে সামাদ গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শিবচর   যুবক   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close