বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজ থেকে পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ AM

পদ্মা সেতুতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে চালু হলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। দুপুর ২টা থেকে এই প্রযুক্তির মাধ্যমে গাড়িচালকরা থেমে না থেকেই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদ্ধতি ব্যবহারে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘টেপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে গিয়ে প্রথমবারের মতো ‘আরএফআইডি ট্যাগ’ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রক্রিয়াটি সফলভাবে শেষ হলে ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন পার হতে পারবেন, আর টোল নির্ধারিত পরিমাণ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

সেতু মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতে টেপ অ্যাপ ছাড়াও অন্যান্য ফিন্যান্সিয়াল অ্যাপ এই সেবার আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প এ বিষয়ে কাজ করে যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পদ্মা   টোল   পদ্ধতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close