বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগেশ্বরীতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে ২ বিঘা জমির আমন ফসল নষ্ট
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিপক্ষের বিরোধের জেরে ২ বিঘা জমির ফুল আসা আমন ধান ট্রাক্টর দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে পরে থানায় জমা দিয়েছেন। অভিযোগ করেছেন ভুক্তভোগী এরশাদ আলী ব্যাপারী। 

ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহির উদ্দিন ব্যাপারীর ছেলে এরশাদ আলী ব্যাপারী ও মৃত আব্বাছ আলী ব্যাপারীর ছেলে আনছার আলী ব্যাপারী পরিবারের সঙ্গে চৌধুরী পরিবার ও তাদের সহযোগীদের দীর্ঘদিন ধরে ৫ একরের বেশি জমি নিয়ে বিরোধ চলছে। এই জমিতে চলতি মৌসুমে এরশাদ আলী রোপা আমন চাষ করেছিলেন। ফসল প্রায় পরিপক্ব হওয়ার পর প্রতিপক্ষরা ট্রাক্টর দিয়ে হাল চাষ করে জমি নষ্ট করে।

সাক্ষীদের দাবি, শনিবার সকালে রোকন চৌধুরী, রবিউল ইসলাম চৌধুরী, মিজানুর রহমানসহ ১০–১২ জন নারী-পুরুষ অস্ত্রশস্ত্র নিয়ে জমি জবর দখলের চেষ্টা চালায়। তারা ট্রাক্টর দিয়ে ২ বিঘা জমির ধান গুড়িয়ে দেয়। স্থানীয়রা বাধা দিলে প্রতিপক্ষরা হত্যার হুমকি দেয়। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলে চালকসহ প্রতিপক্ষরা পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত এরশাদ আলী বলেন, ধারদেনা করে তিনি ধান রোপণ করেছিলেন। কিন্তু প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ধান নষ্ট করে দিয়েছে। আগেও বহুবার তারা পাকা ধানে কীটনাশক ছিটিয়েছে। কখনও এর বিচার পাননি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল বলেন, সরেজমিনে গিয়ে তিনি ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান। এটি একটি ন্যাক্কারজনক ও ঘৃণিত কাজ বলে মন্তব্য করেন তিনি। আটক ট্রাক্টর থানায় জমা দেওয়া হয়েছে। নাগেশ্বরী থানার এএসআই শিমুল চন্দ্র বর্মন বলেন, অভিযোগ পাওয়া গেছে, ফসলের ক্ষতি হয়েছে। ওসি আসার পর দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   আমন   ফসল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close