বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই-একটি দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না: হাসনাত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৮:১৩ PM
মিল্লার দেবিদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহ

মিল্লার দেবিদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুই-একটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই গণ-অভ্যুত্থান হয়নি। আপনি দুই একটা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে জাতিকে প্রতারিত করছেন। 
 
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা অনেক আশা-ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য বলেছিলাম। কিন্তু উপদেষ্টাদের অনেকেই দুর্নীতি করছেন, নিজের পরিবারের মানুষদের এই দুর্নীতির মধ্যে জড়িয়েছেন। আমাদের এক উপদেষ্টা, তার ধরার কথা আসামি, তিনি করছেন প্রতিবাদ। জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানান। তীব্র নিন্দা জ্ঞাপন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের গ্যাঁড়াকলে উপদেষ্টারা আটকে গেছেন।

আপনাদেরকে তীব্র নিন্দা জানাতে ওখানে বসানো হয় নাই উল্লেখ করে সরকারের উপদেষ্টাদের উদ্দেশে হাসনাত বলেন, যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে আপনাদের ওখানে বসানো হয়েছে, আপনারা আমাদের সঙ্গে ফাজলামো করবেন না, জনগণ এসব প্রহসন বোঝে। এ উপদেষ্টা পরিষদ যদি মনে করে থাকে তাদের পাসপোর্ট প্রস্তুত, বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। আপনাদের জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসানো হয়েছে। দয়া করে জনমানুষের আকাঙ্খা পূরণ করুন।

উঠান বৈঠকে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, আপনারা যদি মনে করেন, পশ্চিমের ভিসা কনফার্ম করে এই দেশের সঙ্গে নিজের স্বার্থ নিশ্চিত করে যেমন-তেমন একটা নির্বাচন দিয়ে পালিয়ে যাবেন, ছাত্র-জনতা আপনাদের মাফ করবে না। আমরা মরে যাইনি। যে কাজের জন্য আপনাদের আনা হয়েছে, সেই কাজ করুন।
নির্বাচনে খুব দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। নতুন সংবিধান প্রণয়নে সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, গণপরিষদের কথা বলা হয়েছিল, সেগুলো যাতে না হয়, সে জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। নির্বাচন যে সময়েই হোক, আগে খেলার নিয়ম পাল্টাতে হবে, নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে, গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে।

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও এহতেশাম হক, দেবিদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাসনাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close