বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব : মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম

প্রধান বিরোধী দল কংগ্রেসের ওপর তীব্র আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জনগণই তার ‘প্রভু’ ও ‘রিমোট কন্ট্রোল’ এবং তাদের সামনে তিনি নিজের বেদনা প্রকাশ করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর মোদি বলেন, “আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর।” তিনি আরও বলেন, “আমি যদি তাদের সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? তারা আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।”

এর আগে বিরোধী দলের প্রচারণা মঞ্চে নিজের মা’কে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মোদি। তিনি জানান, গত ২ সেপ্টেম্বর বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ ঘটনা ঘটে। মোদি বলেন, “বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি, এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।”

নিজের মায়ের মৃত্যুর কথাও উল্লেখ করে তিনি বলেন, “১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।”

মোদি আরও বলেছেন, তিনি ‘ভগবান শিবের ভক্ত’ এবং যে কটূক্তি, অপমান বা লাঞ্ছনা তার ওপর হয়েছে, তা ‘বিষ গিলে’ সব সহ্য করবেন।

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মোদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close