বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়াল স্ট্রিট জার্নাল
সৌদির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে দোহায় হামলা চালায় ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৩:৪৪ PM

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনে হামলা চালাতে আশপাশের কোনো আরব দেশের আকাশসীমা ব্যবহার করেনি ইসরাইলি যুদ্ধবিমান। তবে লোহিত সাগরে মোতায়েন করা বিমান থেকে সৌদি আকাশসীমার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে দোহায় আঘাত হানে ইসরাইল। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বিমানবাহিনীর আটটি এফ-১৫ এবং চারটি এফ-৩৫ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সৌদি আকাশসীমা সরাসরি লঙ্ঘন না করেই তারা ক্ষেপণাস্ত্র মহাকাশে উৎক্ষেপণ করে দোহায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মার্কিন সেন্সর সিস্টেম ক্ষেপণাস্ত্রের গতিপথ ও তাপ শনাক্ত করে নিশ্চিত হয় যে এর লক্ষ্যবস্তু ছিল দোহা।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর পাঠানো এক সাংবাদিক হামলার শিকার ভবনটি ঘুরে দেখেন। তিনি জানান, ভবনের মধ্যবর্তী তলা এবং নিচতলার ডানদিকের অংশ ধ্বংস হয়ে গেছে। হামলায় ছয়জন নিহত হন—এর মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

ঘটনার দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চলাকালে হামলা চালানো হয়। কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্যবস্তু করেই ইসরাইলি বাহিনী এ হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, সৌদি আরব দোহার হামলার তীব্র নিন্দা জানালেও ইসরাইল তাদের আকাশসীমা ব্যবহার করেছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইসরাইলের অপরাধমূলক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও সব আন্তর্জাতিক মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইসরাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close