বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      
সুদ কেন সকল ধর্মে নিষিদ্ধ
মাহবুব অর রশীদ
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৪:০৮ PM
মাহবুব অর রশীদ

মাহবুব অর রশীদ

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে, পৃথিবীতে সম্পদ বৃদ্ধির একমাত্র পথ হচ্ছে উৎপাদন। আর উৎপাদন করতে হলে প্রয়োজন বিনিয়োগ। এক কথায়, সম্পদ বৃদ্ধি পায় বিনিয়োগের দ্বারা। কিন্তু সুদের ভিত্তিতে ঋণ গ্রহণের মাধ্যমে বিনিয়োগ করা হলে সেখানে কেবল গৃহীত ঋণের আসলটাই বিনিয়োগ করা হয়; এর ওপর ধার্যকৃত সুদ বিনিয়োগ করা হয় না, বিনিয়োগ করা যায় না। 

উদাহরণস্বরূপ ধরা যাক, একজন বিনিয়োগকারী ১৫% সুদ প্রদানের শর্তে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে শিল্পে বিনিয়োগ করলো। এক্ষেত্রে সে কেবল ১ লক্ষ টাকাই বিনিয়োগ করতে পারবে। ১৫% ধার্যকৃত সুদ ১৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবে না। সুতরাং সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সে বৃদ্ধি হয় আসল ঋণ ১ লক্ষ টাকা বিনিয়োগের ফলে; সুদের কারণে নয়। বস্তুত, সুদের সাথে সম্পদ বৃদ্ধির সম্পর্ক শুধু এতটুকু যে, সুদ ধার্য করতে রাজি হওয়ার কারণে বিনিয়োগের জন্য ঋণ পাওয়া যায়। সুদের বিনিময়ে ঋণ পাওয়া যায় এজন্য সুদই সম্পদ বাড়ায় একথা বলা যায় না; কারন সুদ ছাড়াও পুঁজি সংগ্রহের আরও উপায় আছে। 

এছাড়া ঋণগ্রহীতার বিনিয়োগে যদি লোকসান হয় তাহলে তার পূর্বের সম্পদ থেকে পুঁজির লোকসানজনিত ঘাটতি পূরণ করে আসল ঋণসহ ধার্যকৃত সুদ পরিশোধ করতে হয়। এ অবস্থায় তার মোট সম্পদ অবশ্যই হ্রাস পায়। সুতরাং সুদের দ্বারা মোট সম্পদ কখনও বাড়ে না বরং সুদ ঋণগ্রহীতার সম্পদ কমিয়ে দেয়। সুদ সম্পদ বাড়ায় না, অর্থনীতিতে এর আরও অনেক কারণ ব্যাখ্যা করা হয়েছে। 

ড. ওমর চাপরা লিখেছেন, ‘রিবা (সুদ) সেই অতিরিক্তকে বুঝায় যা ঋণের শর্ত হিসেবে অথবা ঋণের মেয়াদ বৃদ্ধির দরুন ঋণগ্রহিতা ঋণদাতাকে তার প্রদত্ত ঋণের আসলসহ পরিশোধ করতে বাধ্য হয়’। সুদভিত্তিক ঋণের পরিশোধযোগ্য অর্থ নির্দিষ্ট সময় পরপর দ্বিগুণ ও পুনরায় দ্বিগুণ হতে থাকে এবং এই জ্যামিতিক হারে বৃদ্ধির প্রক্রিয়া চলতেই থাকে। ঋণগ্রহীতাদের দ্বারা ফেরত দেওয়া অর্থ আবার নতুন ঋণগ্রহীতাদের কাছে সুদে ধার দেওয়া হয়, ফলে এই সুদভিত্তিক দায় বা ঋণের দ্বিগুণ হয়ে যাওয়ার প্রক্রিয়া থেমে থাকে না। যদিও অনেক ঋণগ্রহীতা নির্ধারিত সময়ের মধ্যে তাদের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন। সুদের উপর ভিত্তি করে তৈরি ঋণ সাধারণত মেয়াদ শেষে বিলুপ্ত হয় না বা সহজে মাফ হয় না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দরিদ্র জনগণের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং অনেক গরিব দেশ ইতোমধ্যেই সুদভিত্তিক ঋণের ফাঁদে পড়েছে। বিশ্বাস করা হচ্ছে যে, সুদ হলো মানুষকে দাসে পরিণত করার একটি পদ্ধতি এবং এর বাধ্যতামূলক পরিশোধ আরোপকারী যেকোনো আইন অবিচারপূর্ণ ও অমানবিক।

ইসলাম ধর্ম

আল্লাহপাক এরশাদ করেছেন, যারা সুদ খায় তারা সে ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এজন্য সে তারা বলে ক্রয়-বিক্রয় তো সুদের মতই, অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে তবে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নির অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোন অকৃজ্ঞ পাপীকে ভালোবাসেন না। আর যদি তোমরা সুদ না ছাড় তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের (জন্য প্রস্তুত হও) ঘোষণা দাও। (আল কুরআন -২ঃ২৭৫-২৭৬)

ইহুদী ধর্ম

ইহুদি ধর্মের মূল গ্রন্থগুলির মধ্যে রয়েছে তোরাহ, হিব্রু বাইবেলের প্রথম পাঁচটি বই, এবং প্রাচীন হিব্রু ধর্মগ্রন্থের একটি সংগ্রহ। এখানে দ্বিতীয় বইটির নাম Exodus। এতে উল্লেখ আছে, “যদি তুমি আমার কোন দরিদ্র লোককে টাকা ধার দাও,তাহলে তুমি তার সাথে সুদখোরের মত আচরন করবে না এবং তার উপর সুদও চাপাবে না ।” (Exodus 22 : 25)

খ্রিস্টান ধর্ম

খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল । সেখানে উল্লেখ আছে, “ধার দাও, তার বিনিময়ে কিছু আশা না করে ।” (Gospel of St. Luke: 6: 35)

হিন্দু ধর্ম

বশিষ্ঠ ধর্মগ্রন্থে বলা হয়েছে, “বেদপাঠীদের মধ্যে যারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে তারা হলো উসুরী (যে অতিরিক্ত মূল্যে বিক্রি করে)”। 

এতে আরো বলা হয়েছে, “অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন উসুরী ঠিক তার নিচে ।” (সনাতন এক্সপ্রেস)

বৌদ্ধ ধর্ম

জাতাকাস হলো বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ বা গল্পসম্ভার। জাতাকাস’-এ (৬০০-৪০০ খৃস্টপূর্ব) (বৌদ্ধ ধর্মে) সুদকে ঘৃণা করা হয়েছে এবং সুদখোরদের ‘ভণ্ড তপস্বী’ বলে আখ্যায়িত করা হয়েছে। সুদকে যারা সময়ের মূল্য বলে দাবী করেন তাদের যুক্তি খণ্ডন করে তিনি বলেছেন, “সময় হচ্ছে একটি সাধারণ (common) সম্পদ; সময়ের ওপর ঋণদাতার যেমন অধিকার আছে, ঋণগ্রহীতারও ঠিক তেমনি অধিকার রয়েছে; অন্যান্য সকল মানুষেরই সময়ের ওপর একই সমান অধিকার আছে। এমতাবস্থায় ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতার নিকট সময়ের মূল্য দাবী করা একটা ভণ্ডামি ও অসাধু ব্যবসা”। [বোম বাওয়ার্ক: দি পজিটিভ থিওরী অব ইন্টারেস্ট, পৃ: ৩৪।]


রিবা বা সুদের বিরুদ্ধে সব ঈশ্বরপ্রদত্ত ধর্ম কেন এত কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে তার মূল কারণ হলো, সব ধর্মই এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে সকল ধরনের অবিচার দূর হয় এবং সকল ধরনের শোষণ নিয়ন্ত্রণে থাকে। সমাজের আর্থিক বৈষম্য দূর করতে লাভ-ক্ষতির অংশীদারিত্বের ভিত্তিতে মুনাফার অর্জনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যুক্তিসঙ্গত, যা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই সম্ভব ।


লেখক: অর্থনীতিবিদ ও সার্টিফায়েড গ্লোবাল ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল । 
 
স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close