প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:২১ পিএম

সংগৃহীত ছবি
এবার সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “আমরা চাচ্ছিলাম যে যাবজ্জীবন ৩০ বছর, সেটা কমিয়ে যুক্তিযুক্ত সময় করতে। যাদের বয়স হয়ে গেছে, তাদের যেন বের করার ব্যবস্থা করা যায়।”
নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করা হতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্র
উপদেষ্টা বলেন, “আমরা এখনো নির্ধারণ করিনি, আলোচনা করে নির্ধারণ করা হবে।
ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে।”
কতগুলো ক্ষেত্রে স্পেসিফিক আছে উল্লেখ করে তিনি বলেন, “বয়সটা কত সেটাও দেখতে হবে। যিনি ১৮ বছরে অপকর্ম করেছেন, ২০ বছর পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি হয়তো এসে আবার অপকর্ম করবেন। এগুলো দেখা হবে, তবে মেয়েদের ক্ষেত্রে এই সুযোগটা একটু বেশি হবে।”
এছাড়াও কারাগারে সংস্কার দরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, “কারাগারে অনেক সমস্যা
আছে, বাজেটের ক্ষেত্রেও সমস্যা। যারা বন্দি আছেন, অনেক বয়স হয়ে গেছে,
বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধে বাজেটেরও বেশি দরকার হয়।”