বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দায়িত্ব গ্রহণ করলেন ডাকসুর নবনির্বাচিতরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম
নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা। 

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে এই সভার আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা। এ সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হবে বলে আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। 

সভাশেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

সভাশেষে ভিপি সাদিক কায়েম বলেন, “এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমাদেরকে শিক্ষার্থীরা প্রশ্ন করবেন। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ নির্বাচনে কেউ হারেনি। আমরা সবাই মিলেই কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আমরা আমাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।”

সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেন, ‘‘আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের কথাগুলো বলতে চাই। সে জায়গাগুলোতে আমরা একমত হয়েছি। কি কি কাজ হতে পারে, টোটাল পরিকল্পনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করে বাস্তবায়নে নেমে পড়তে চাই।’’‌

তিনি আরো বলেন, “নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে ৫ প্রতিনিধি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। ২০১৯ সালে ডাকসু ছিল, এরপর নিয়মিত হয়নি। ডাকসুর ট্রেজারার কে হবেন, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটাও প্রকাশ করব। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কি কি বিষয় মাথায় রাখব, তেমন মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ঢাবি   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close