বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপের পর প্রথম পেনাল্টি মিস লিওর, বড় হার মায়ামির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেখা গিয়েছে লিও যে ম্যাচে পেনাল্টি মিস করেন, সেই ম্যাচ প্রতিপক্ষের কাছ থেকে বের করতে বেশ বেগ পেতে হয় লিওর টিমকে। এবারও হলো তাই, মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লটের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে মেসির মায়ামি।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

এদিন ম্যাচের শুরু থেকেই মায়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। তবে ৩০ মিনিটে মায়ামিই প্রথম ভালো সুযোগ পায় এগিয়ে যাওয়ার। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। তবে পেনাল্টির সে সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে বুদ্ধিদীপ্তভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান খালিনা।

মেসির এই মিসের পরই একের পর এক গোল হজম করেছে মায়ামি। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে শার্লটকে প্রথম গোল এনে দেন টোকলোমাতি। এ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল। 

তবে এই দিনটি যেনো ছিলো টোকলোমাতির। যেনো তার জন্যই নির্দিষ্ট করে রাখা। বিরতির পর চার মিনিটে ব্যবধান ২-০ করেন টোকলোমাতি।  দুই গোলে পিছিয়ে পড়া মায়ামি এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে মায়ামির বড় হার নিশ্চিত করেন টোকলোমাতি।

এদিন ফুটবল ঈশ্বর নিজেই যেনো চেয়েছেন টোকলোমাতির হ্যাটট্রিক। হ্যাঁ! হয়েছিলও তাই। ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করে বসেন শার্লটের এই নম্বর ১৭।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মায়ামি   মেসি   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close