বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরুটা জয় দিয়ে হলেও এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছে টাইগাররা। এদিন শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ্য দেওয়ার পর ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরেছে এই লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ম্যাচ এখন বাঁচা-মরার লড়াই। কেবল ম্যাচ জিতলেই টিকে থাকবে এই টুর্নামেন্টে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ৩০ রান। পরে টেনেটুনে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

ব্যাটিংয়ের শুরুটা নিয়ে হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। লিটন বলেন, “পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি মনে হয়। উইকেট অনেক ভালো ছিল ব্যাট করার জন্য। ১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে হবে, যা আমরা করতে পারিনি।”

আফগানিস্তানের সঙ্গে ম্যাচ অনেকটা কাপ ফাইনালের মতো উল্লেখ করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘‘সেরকমই (ফাইনালের মতো), দেখা যাক।’’

মাঠে হাজির হয়ে হারের সাক্ষী হওয়া দর্শকদের উদ্দেশে লিটন বলেন, “সাপোর্টারদের ধন্যবাদ। দেশের বাইরে আমরা খেললেই তারা আমাদের সমর্থন দিতে চলে আসেন। আমি আশা করব তারা আবার এসে আমাদের সাপোর্ট করবেন।”

তবে বাংলাদেশের এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা মন্তব্য করছেন, ‘বাংলাদেশের এই দল কি আসলেই এশিয়া কাপের যোগ্য?’ আবার কেউ কেউ বলছে ‘বাংলাদেশ দল এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ক্যাপাবল হয়ে উঠেনি’।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ম্যাচ   লিটন   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close