বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খালেদা জিয়া ছাড়া সবাই এরশাদকে বৈধতা দিয়েছিল: বরকত উল্লাহ বুলু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ AM

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জামায়াতসহ সকলে হুসেইন মুহম্মদ এরশাদকে বৈধতা দিয়েছিল।’

তিনি দাবি করেন, অনেক আগে থেকেই জামায়াতের সঙ্গে শেখ হাসিনার আঁতাত ছিল এবং তখন জামায়াত-আওয়ামী লীগ মিলিয়ে ১৭৩ দিন খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছিল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শহীদদের সাথে বেঈমানি করেছেন বঙ্গবন্ধু, গণতন্ত্রের জন্য লড়াই করলেও শেখ মুজিব সেই গণতন্ত্রের সাথে বেঈমানি করেছেন। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে জাতীর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি উপবৃত্তির ব্যবস্থা, বিনামূল্যে বই বিতরণ ও বিনা বেতনে শিক্ষার সুযোগ দিয়েছেন। নারী শিক্ষার উন্নয়নের জন্য পদক্ষেপও নিয়েছিলেন।’

বুলু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘এমন কোনো কর্ম করবেন না যার কারণে জনগণ বিএনপিকে বা নেতাদের গালি দেয়।’

সম্মেলনের মাধ্যমে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী।

উদ্বোধনী বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। 

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close