বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
সড়ক দুর্ঘটনায় দুলাভাই নিহত শ্যালিকা আহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের শ্যালিকা ঝরনা বেগম গুরতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭ টায় নবীনগর-রাধিকা সড়কের শিবপুর কলেজ মৌড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিয়া বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে এবং আহত ঝরনা বেগম বিজয়নগর উপজেলার কচুয়া মোড়া গ্রামের মো. বাদল মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম। 

জানা যায়, শনিবার  রাতে শিবপুর কলেজ মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঝরনা বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম এ ব্যাপারে জানান, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন গুরতর আহত হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং নিয়তের লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  সড়ক   দুর্ঘটনা   শ্যালিকা-দুলাভাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close