বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৬০০ শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার নোবিপ্রবি ছাত্রশিবিরের
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন শিক্ষার্থীদের বরণ করেছে নোবিপ্রবি ছাত্রশিবির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দেওয়া হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালী শহরের নোয়া কনভেনশন সেন্টারে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফের পাশাপাশি পরিচিতি বই, কলম, ফুল ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ বরকত আলী।

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি একটি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। রমজান মাসব্যাপী ‘গবেষণায় হাতে খড়ি’ নামে একটি কর্মশালায় ২০০ শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা হিসেবে প্রায় এক লাখ টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  নোবিপ্রবি   ছাত্রশিবির   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close