বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবি প্রসঙ্গে ডাকসুর জিএস ফরহাদ
‌‘অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এ স্ট্যাটাসে তিনি বলেন, “অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না— এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে, নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সংগ্রামের ফসল এই নির্বাচন।”

তিনি আরও বলেন, “জাকসুতে ছাত্রশিবিরের প্যানেল অধিকাংশ পদে জয় পেয়েছে, যা প্রমাণ করে তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পেরেছে। একইসাথে ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আরও কিছু পদে অন্য প্যানেলের প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন। ছাত্রশিবিরের ভিপি প্রার্থী পরাজিত হয়েও বিজয়ীকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন— এই দৃশ্য ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির জন্য উৎকৃষ্ট ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”

ডাকসুর জিএস আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া— সেই স্বপ্ন বাস্তবায়নে জাহাঙ্গীরনগরের প্রতিটি শিক্ষার্থী ও তাঁদের প্রতিনিধিরা জুলাই বিপ্লবের মতোই আমাদের সহযোদ্ধা হবেন, এই আশাবাদ।

আরও সংবাদ   বিষয়:  শিবির   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close