বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ৪
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজাসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ১২২ পোট গাঁজা, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল ও কান্দাইল গাজীরচট  এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলো- রাব্বি (১৬), একই এলাকার সাইদুর (১৭), বকুল (৪২), আজিজুর (৪০)। তারা আশুলিয়ার গাজীরচটের কান্দাইল এলাকার বসবাস করতেন।

যৌথ বাহিনী জানায়, রাতের টহল চলাকালে বাইপাইল এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত তিন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে রাব্বি (১৬) ও সাইদুর (১৭) নামের দুই যুবককে আটক করা হয়। এ সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিল এবং তাদের কাছ থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কান্দাইল গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী বকুল (৪২) ও আজিজুর (৪০)-কে হাতে-নাতে আটক করা হয়। তাদের বাড়ি তল্লাশি করে ১২২ পোট বিক্রির জন্য প্রস্তুত গাঁজা, গাঁজা তৈরির সরঞ্জাম এবং একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, রাতে গাজাঁসহ আটক চার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ১টি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   বাহিনী   আটক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close