বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেবি কলেজ শিক্ষকদের আমরণ অনশন
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান শনিবার দুপুর থেকে আমরণ অনশনে বসেছেন। পরে তার সঙ্গে কলেজের অন্যান্য শিক্ষকরা অংশ নেন।

শিক্ষকরা জানিয়েছেন, অনশন শুরু করার মূল কারণ হলো কলেজে চলমান বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক নিরাপত্তা নিয়ে ভয়ভীতি এবং বিভিন্ন বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র।

ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি বলেন, দুপুর ১২টার মিটিংয়ে অধ্যক্ষ ঘোষণা দেন যে চলমান হুমকি ও বহিরাগত অনুপ্রবেশের বিরুদ্ধে তিনি অনশন কর্মসূচি চালাবেন।

পরবর্তীতে অন্যান্য শিক্ষকরা অধ্যক্ষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দেন। তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অধ্যক্ষ ড. আতাউর রহমান বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক। এর পরেই আমরা অনশন থেকে সরে দাঁড়াব।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close