বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু নির্বাচনে ২৫ পদে জয়ী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আল হাসান (পুরুষ) ও আয়েশা সিদ্দীকা মেঘলা (নারী) নির্বাচিত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, জাকসুর ২৫টি কেন্দ্রীয় পদে ২১টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শীর্ষ চারটি পদের মধ্যে তিনটি পদে তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি পদগুলোতে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

কেন্দ্রীয় সংসদের অন্যান্য পদে শিক্ষার্থীরা যে ফলাফল অর্জন করেছেন, তা হলো: শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান। এছাড়া সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন, সহ-ক্রীড়া সম্পাদক ফারহানা আক্তার লুবনা ও মো. মাহাদী হাসান নির্বাচিত হয়েছেন।

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা, পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদগুলোতেও বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে মোট ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিতদের মধ্যে অধিকাংশ ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

এবারের নির্বাচনে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ছিল ১১,৭৫৯, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। তবে ভোটগ্রহণ চলাকালীন সময়ে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে। বর্জনকারীদের মধ্যে প্রগতিশীল শিক্ষার্থীদের ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’ এবং স্বতন্ত্র ‘অঙ্গীকার পরিষদ’ অন্তর্ভুক্ত ছিল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close