বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জাতীয় সংসদ নির্বাচনে বয়স ১৬ হলেই করা যাবে ভোটার নিবন্ধন’
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ পিএম
নির্বাচন কমিশন আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা

নির্বাচন কমিশন আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়া এখন থেকে ১৮ বছরের পরিবর্তে ১৬ বছর বয়সেই ভোটার নিবন্ধন করা যাবে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের পর্যটন মোটেল মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটার সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র বাড়ানোসহ নির্বাচন ও ভোটার সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে। যারা এখনো ভোটার হতে পারেননি, তাদের জন্য ভ্রাম্যমাণ নিবন্ধন কার্যক্রম চালু করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।”

এসময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, নির্বাচন কমিশন, ইউএনডিপি এবং ডিআরআইপির প্রকল্পের কর্মকর্তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  সংসদ   নির্বাচন   ভোটার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close