বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বালুয়াকান্দী ও টেংগারচর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ও টেংগারচর ইউনিয়নে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং একই দিনে সকাল ১০টায় টেংগারচর ইউনিয়নের উত্তরশাহপুর ইসলামী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ বোরহানউদ্দীন ভুইয়া সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শরীফ হোসেন মাষ্টার সঞ্চালনায় সভা উদ্বোধন করেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দীক উল্লাহ ফরিদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা মুহাম্মদ মজিবর রহমান, মুহাম্মদ আহসান উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইদ্রিস মিয়াজী ভিপি মহন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসীম। প্রধান বক্তা ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক।

সভায় অন্যান্য বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুকবল আহম্মেদ রতন, আব্দুল আহাদ মাষ্টার, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব হানিফ ভুইয়া। বালুয়াকান্দীসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টেংগারচর ইউনিয়ন বিএনপির সভায় বক্তারা আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার জন্য তৃণমূল থেকে দলকে শক্তিশালী করার এবং ভোটারদের মন জয় করার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বিএনপি   কর্মীসভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close