বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যার লক্ষ্যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মৌন সম্মতি তৈরি হয়েছে।

শনিবার বিকেল ৩টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে। এর আগে আমেরিকাতেও তাকে হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বারবার হামলার কারণ হলো মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে অন্যরাও লক্ষ্যবস্তু হতে পারেন। নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতার নজির আমরা দেখেছি।

গণ-অভ্যুত্থানের পর মাহফুজ আলমের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম অন্তর্ভুক্তি ও দায়-দরদের রাজনীতি বললেও বাংলাদেশ সেই পথে যায়নি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গ্রুপ ফ্যাসিবাদ বিরোধিতার নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধমূলক রাজনীতি শুরু করছে।

নাহিদ ইসলাম মন্তব্য করেন, “সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিলেন—যদি তত দিন উনি বেঁচে থাকার সুযোগ পান।”

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দুইবার হামলার শিকার হলেও এখনো অন্তর্বর্তী সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই সরকার বা উপদেষ্টা স্ট্রং পদক্ষেপ নেয়নি, কোনো মন্তব্যও করেনি।”

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার ও উপদেষ্টা পরিষদ মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “আমরা এগুলো মনে রাখছি এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close