বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেসক্রিপশনের ছবি তোলা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৮:২৬ PM

ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই পরিপত্রে মোট আটটি নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধুমাত্র সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় সবার গলায় নিজ নিজ কম্পানির পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে।

রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহারও বন্ধ করা হয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার অনুমোদিত।

চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ। হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কম্পানির প্রতিনিধিদের ভিড় দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছে।

এই কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং হাসপাতালের কর্মপরিবেশ ব্যাহত হয়। এছাড়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখানোর অভিযোগও রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন নির্দেশনাও তারই অংশ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  প্রেসক্রিপশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close