প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৭:৩৫ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ফখরুল উদ্দিন বাঘাউড়া গ্রামের আহাজ উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০ টি বল্লম ও টেডা এবং ২টি রানদা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে